
ভারতের দিল্লির গ্রেটার নয়ডা এলাকায় এক বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। নিহতের নাম শাহারিয়ার, তিনি সিরসাগঞ্জের বাসিন্দা ও নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র ছিলেন।
শাহারিয়ার গত ১৭ নভেম্বর বান্ধবী রুপার সঙ্গে বেটা-১ ফ্ল্যাটে উঠেন। তিনি বান্ধবীকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছিলেন এবং ১৬,০০০ টাকা ভাড়া দিয়ে ওই ফ্ল্যাটে উঠেছিলেন। ২১ নভেম্বর বান্ধবী ফ্ল্যাট থেকে বের হয়ে যান। এর পর থেকে শাহারিয়ার ফোনে যোগাযোগ করেননি।
রোববার রাতে বাড়িওয়ালা ফ্ল্যাটে গিয়ে জানালা দিয়ে ভিতরে দেখেন শাহারিয়ার ফ্যানের সঙ্গে ঝুলন্ত আছেন। পুলিশ ময়নাতদন্তের পর জানায়, মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই এবং সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা।
