
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে অবশেষে অনশন ভেঙেছেন ‘আমজনতার দল’-এর সদস্য সচিব তারেক রহমান।
দলের নিবন্ধনের দাবিতে তিনি গত মঙ্গলবার থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মূল ফটকের সামনে অনশন কর্মসূচি পালন করছিলেন।
দীর্ঘ প্রায় ১৩৩ ঘণ্টা অনশন শেষে রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে তাকে অ্যাম্বুলেন্সে করে গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হয়।
সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, “তারেকের দল ‘আমজনতার দল’-এর আবেদন পুনর্বিবেচনার জন্য আজ নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি। আশা করি, তারা ন্যায়বিচার পাবে। আমি তাকে অনুরোধ করেছি অনশন ভাঙতে, তিনি আমার কথায় রাজি হয়েছেন।”
