
দেবনগর, তেঁতুলিয়া (পঞ্চগড়) এলাকায় ছাত্রদল নেতার তথাকথিত ঘরোয়া মিটিংয়ের ভিডিও ফাঁস হয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয়ভাবে জানা গেছে মোঃ গুলজার হোসেনের ছেলে মোঃ মামুন নিজেকে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পরিচয় দিয়ে বহুদিন ধরে মাদকাসক্তি, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।
তার তথাকথিত দলীয় বৈঠকের আড়ালে যুব সমাজকে মাদক সেবনে উৎসাহিত করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
প্রশাসনের কাছে স্থানীয়রা দ্রুত আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন।
ভিডিওতে তাকে ও তার অনুসারীদের ইয়াবা ও গাঁজা সেবনে লিপ্ত দেখা যায়।
স্থানীয়রা বলছেন, রাজনীতির আড়ালে তিনি দীর্ঘদিন ধরে মাদক ও চাঁদাবাজির সঙ্গে জড়িত।
প্রশাসনের প্রতি আহ্বান—এ ধরনের অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।
