
কিশোরগঞ্জে ঘটে গেলো এক চাঞ্চল্যকর ঘটনা। আওয়ামী লীগ এক নেতার মরদেহ দেখতে গিয়ে শ্রমিক লীগের এক নেতা গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে, বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের আখড়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার শ্রমিক লীগ নেতার নাম আব্দুল্লাহ আল মামুন কিশোরগঞ্জ পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। তিনি প্রয়াত আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান লস্করের বাসায় তার মরদেহ দেখতে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
