
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাতনামা এক নারী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। তার পরনে ছিল বোরকা।
বুধবার (৬ আগস্ট) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক।
