
ঢাকা জেলা প্রতিনিধি
৩০শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শুক্রবার খিলগাঁও জোড়পুকুর মাঠে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের স্টেজ পরিদর্শন করেন হাবিবুর রশিদ হাবিব, মাননীয় প্রতিমন্ত্রী, রেলপথ মন্ত্রণালয় ও মহাসড়ক বিভাগ।
এ সময় উপস্থিত ছিলেন সবুজবাগ থানার আহ্বায়ক আশরাফুল রহিম, সদস্য সচিব কাজী ইয়াহিয়া বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজিত এ মানবিক কর্মসূচির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
