
নিজস্ব সংবাদমাধ্যম
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৭দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ছুটি থাকবে।বৃহস্পতিবার (৭ মে) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
বৈঠকে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে এবার ঈদে ২৫ থেকে ৩১ মে টানা ৭দিন ছুটি থাকছে।
