
নিজস্ব সংবাদদাতা
রাজধানীর কদমতলী থানাধীন ঢাকা ম্যাচ নতুন কলোনী রেললাইন বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ, চারজন আহত।
প্রত্যক্ষদর্শী ও আহতদের স্বজনরা জানান, এলাকায় আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি ও গোলাগুলির সময় পাশ দিয়ে যাচ্ছিলেন কাঠ ব্যবসায়ী মো. রনি (২৮)। এ সময় একটি গুলি তার বাম পায়ের হাঁটুর ওপরের অংশে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রাত সাড়ে ৭টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।
একই ঘটনায় পথচারী মিল শ্রমিক মাহাদি হাসান (১৬) কোমরে ছুরিকাঘাতে আহত হন। এছাড়া লাঠির আঘাতে মো. বিল্লাল (৩০)-এর চোখে আঘাত লাগে এবং মাথায় আঘাত পেয়ে আহত হন মাছ ব্যবসায়ী রাব্বি আহমেদ (৩২)।
