
সোহাগ মল্লিক: ঢাকা জেলা প্রতিনিধি
বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ঘটনায় করা মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা লাভলু মোল্লাহ শিশিরকে জামিন আদেশ বাতিল করেছেন আদালত।
সোমবার (২৭ এপ্রিল) ঢাকার একটি আদালত এ আদেশ দেন।
গত রোববার (২৬ এপ্রিল) ঢাকার ১৭তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. ওয়াহিদুজ্জামানের আদালত তার জামিন মঞ্জুর করেছিলেন।সম্প্রতি মানবতাবিরোধী অপরাধের এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আই ডোন্ট কেয়ার’ লেখা একটি ফটোকার্ড পোস্ট করেন সাবেক মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশির। এই ঘটনার জেরে গত বছরের ১৭ নভেম্বর মধ্যরাতে শিক্ষার্থীরা তাকে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেন। পরবর্তীতে শাহবাগ থানার এই মামলায় তাকে আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।
