
সবুজ আচার্য্য: চট্রগ্রাম জেলা প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৬, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যায় এক দুঃখজনক ঘটনা। দুপুর আনুমানিক ৩টা ৩০ মিনিটে হাসপাতালের ৪র্থ তলার ২৩নং ওয়ার্ডের ওয়াশরুমে এক মানসিক ভারসাম্যহীন অসহায় মেয়েকে ধর্ষণের চেষ্টা করে এক রোগীর স্বজন।
পরিস্থিতি ভয়াবহ আকার নেওয়ার আগেই দায়িত্বে থাকা অঙ্গীভূত আনসার সদস্য তৎক্ষণাৎ বিষয়টি আঁচ করতে সক্ষম হন। নিজ দায়িত্ববোধ ও সাহসিকতার পরিচয় দিয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে হাতেনাতে আটক করেন।
পরবর্তীতে আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ আনসার সদস্যদের এই মানবিক ও সাহসী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও একইভাবে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
