
আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে ন্যাটোর সমর্থন না পাওয়ায় যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে বের করে নেওয়ার বিষয়টি তিনি এখন গুরুতরভাবে বিবেচনা করছেন। পাশাপাশি তিনি জোটটিকে ‘কাগুজে বাঘ’ বলে আখ্যা দেন এবং বলেন, যুক্তরাষ্ট্রের সদস্যপদ রাখা এখন পুনর্বিবেচনারও বাইরে চলে গেছে।
ট্রাম্প অভিযোগ করেন, হরমুজ প্রণালি পুনরায় চালু করতে মিত্রদের যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বানে সাড়া দেয়নি ন্যাটো দেশগুলো। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়, যা ইরানের পদক্ষেপে কয়েক সপ্তাহ ধরে কার্যত বন্ধ রয়েছে। এতে বৈশ্বিক তেল ও গ্যাসের দামে অস্থিরতা তৈরি হয়েছে এবং বৈশ্বিক মন্দার আশঙ্কাও বাড়ছে।
