
হিরক খান, মেহেরপুর প্রতিনিধি
আজ রবিবার বিকেলে মেহেরপুর শহরের কোটপাড়া রেজিস্ট্রি অফিসের সামনে বিএনপির নির্বাচনী অফিসের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। এ সময় আরও উপস্থিত ছিলেন আমদা ইউনিয়নের সাবেক সদস্য আজিজুল ইসলাম, মো. জহুরুল ইসলাম, মো. ফজলু আহমেদ এবং শফিকুল ইসলাম সেন্টু।
অনুষ্ঠানে বক্তারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম জোরদার করার আহ্বান জানান এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
