Oplus_131072
মোঃ নুরুল্লাহ সবুজ, ঢাকা: বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ এর উদ্যোগে “বর্তমান নির্বাচনে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয় ৭ই সেপ্টেম্বর রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে। এতে সভাপতিত্ব করেন: ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা: এস এম সরওয়ার আলম, প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি ছিলেন মাহমুদুল হাসান নেজামী, কবি লেখক গবেষক ও সম্পাদক। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বিএম এরশাদ।
এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু তাহের সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ, সহ-সভাপতি এসআই জনি এবং যুগ্ম সম্পাদক হাবিবা মুরসালিন।
মূল বক্তব্যে বিশিষ্ট ক্যান্সার গবেষক অধ্যক্ষ ড: এস এম সারোয়ার আলম বলেন, রাষ্ট্র সংস্কারে সরকারকে আরো বেশি বিচক্ষণ হতে হবে। সরকারের প্রধান উপদেষ্টাকেই এক্ষেত্রে আরো বেশি মনোযোগী হতে হবে। মাহমুদুল হাসান নেজামী তার বক্তব্যে বলেন, আমরা আশাবাদী বর্তমান সরকারের হাত ধরে দেশের রাষ্ট্র সংস্কারের অনেক উন্নয়ন হবে। দেশের সঠিক সময়ে একটি নির্বাচনী পটভূমি নির্মিত হবে। এ সময় তিনি সাংবাদিকদের সাথে বিভিন্ন প্রশ্ন উত্তরে খোলামেলা আলোচনা করেন।
দেশের সার্বিক আইন-শৃঙ্খলার উন্নয়ন, ইসলামিক দল গুলোর ঐক্য এবং সঠিক সময় নির্বাচন বাস্তবায়ন নিয়ে সরকারকে জোরালো ভুমিকা পালন করতে হবে। এই বিষয়ে সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসসহ সকল উপদেষ্টাদের নিয়ে রাষ্ট্র সংস্কারে এগিয়ে যাওয়ার আহ্বান জানান ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা: এস এম সরওয়ার আলম।
