মো: সাইফুল আলম সরকার, ঢাকা: বান্দরবানে আর্টভেনটাসের উদ্যোগে ‘A Collective Land Art Narrative’ শীর্ষক শিল্পনিবাস ও পাহাড় অন্বেষণ কর্মসূচি শুরু হয়েছে।এ কর্মসূচির প্রয়োজনীয় তথ্য ও সংক্ষিপ্ত বিবরণ নিচে দেওয়া হলো-
বাংলাদেশের পাহাড়ি ভূদৃশ্য, প্রকৃতি ও স্থানীয় সাংস্কৃতিক পরিমণ্ডলকে কেন্দ্র করে আর্টভেনটাস (ArtVentas) আয়োজন করছে ArtVentas | Season 01: A Collective Land Art Narrative শীর্ষক একটি আন্তঃবিষয়ক শিল্পনিবাস ও পাহাড় অন্বেষণ উদ্যোগ। এবারের আয়োজনে অংশ নিয়েছেন ১০ জন। তারা হলেন- মানির মৃত্তিক, সব্যসাচী মজুমদার, কুন্তল বাড়ৈ, রনি মণ্ডল, ফয়জুল ইসলাম, উহাই মারমা, বনানী সিমলাই, নয়ন কর, শওকত শাওন, মো. হাসেম। আগামী ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর ২০২৬ পর্যন্ত বান্দরবানে এই উদ্যোগ অনুষ্ঠিত হবে।
এই উদ্যোগের মূল লক্ষ্য শিল্পচর্চার সঙ্গে প্রকৃতি, ভূদৃশ্য, পরিবেশ পর্যবেক্ষণ এবং স্থানীয় সাংস্কৃতিক অভিজ্ঞতার সংযোগ স্থাপন করা। এর মাধ্যমে শিল্পীরা পাহাড়ি পরিবেশকে নতুন দৃষ্টিতে অনুধাবন, সৃজনশীল অনুসন্ধান এবং সম্মিলিত শিল্পচর্চার সুযোগ পাবেন। শিল্পীরা তাদের ভাবনা ও কাজ স্থানীয়দের অংশগ্রহনে একটি পরিপূর্ণ রূপ দেবেন।
A Collective Land Art Narrative শিরোনামটি ভূমি, প্রকৃতি ও মানুষের অভিজ্ঞতাকে কেন্দ্র করে সম্মিলিতভাবে শিল্পের মাধ্যমে একটি আখ্যান নির্মাণের ধারণাকে ধারণ করে। এখানে ভূদৃশ্য কেবল শিল্পকর্মের বিষয় নয়; বরং পর্যবেক্ষণ, অভিজ্ঞতা, ভাবনা ও সৃজনশীল প্রকাশের একটি সক্রিয় ক্ষেত্র।
বান্দরবানের পাহাড়, বন, জলধারা ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশ এই উদ্যোগের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক অনুধাবন এবং শিল্পের মাধ্যমে সেই অভিজ্ঞতাকে প্রকাশ করার পাশাপাশি পরিবেশসচেতন ও দায়িত্বশীল পর্যটনের ধারণাকেও গুরুত্ব দেওয়া হবে।
এই উদ্যোগের কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছেন কুন্তল বাড়ৈ এবং প্রধান সমন্বয়ক হিসেবে রয়েছেন হাসেম সারওয়ার। পুরো আয়োজনের আলোকচিত্র, ভিডিও ও অন্যান্য দৃশ্যভিত্তিক নথি সংরক্ষণে ডকুমেন্টেশন পার্টনার হিসেবে যুক্ত রয়েছে গ্যালারি হালখাতা (Gallery Halkhata)।
আর্টভেনটাস শিল্প, ভ্রমণ, সংস্কৃতি ও সৃজনশীল অভিজ্ঞতার সমন্বয়ে এমন একটি পরিসর গড়ে তুলতে চায়, যেখানে শিল্পচর্চা স্থানীয় পরিবেশের সঙ্গে সংযুক্ত হবে এবং প্রকৃতি ও মানুষের সম্পর্ক নতুনভাবে অন্বেষণের সুযোগ তৈরি করবে।
আয়োজক: ArtVentas
কর্মসূচি: ArtVentas | Season 01 — A Collective Land Art Narrative
কিউরেটর: Kuntal Barai
প্রধান সমন্বয়ক: Hashem Sarwar
স্থান: বান্দরবান, বাংলাদেশ
তারিখ: ৩০ অক্টোবর – ২ নভেম্বর ২০২৬
ডকুমেন্টেশন পার্টনার: Gallery Halkhata
ওয়েবসাইট: https://artventas.com/
যোগাযোগ ও বিস্তারিত তথ্য:
হাসেম সারওয়ার: +880 1533 185736
ওয়েবসাইট: https://artventas.com/
