
স্পোর্টস নিউজ
বার্সেলোনার হয়ে সোনালী অধ্যায় পার করে স্প্যানিশ ফুটবল ছাড়লেও দেশটির ফুটবল অঙ্গনের সঙ্গে বন্ধন আরও পোক্ত করছেন লিওনেল মেসি। স্প্যানিশ দ্বিতীয় বিভাগের (লা লিগা হাইপারমোশন) ক্লাব সিডি এলদেনসে কেনার অত্যন্ত কাছাকাছি পৌঁছে গেছেন আর্জেন্টাইন মহাতারকা।
আন্তর্জাতিক ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ক্লাবটির মালিকানা হস্তান্তরের বিষয়ে প্রাথমিক একটি চুক্তিতে পৌঁছেছেন মেসি। তবে চুক্তিটি এখনও চূড়ান্ত রূপ পায়নি। আনুষ্ঠানিক ঘোষণার আগে ক্লাবটির অভ্যন্তরীণ আর্থিক অডিট, যাবতীয় আইনি নিরীক্ষা এবং স্পেনের সরকারি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন হবে।
অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হলে এটি হবে স্পেনে মেসির মালিকানাধীন দ্বিতীয় ফুটবল ক্লাব। এর আগে চলতি বছর তিনি দেশটির পঞ্চম বিভাগের আধা-পেশাদার দল ‘ইউসি কর্নেয়া’ কিনে নেন। কর্নেয়া আধা-পেশাদার স্তরের হওয়ায় এলদেনসেই হতে যাচ্ছে স্প্যানিশ ফুটবলে মেসির মালিকানাধীন প্রথম পূর্ণাঙ্গ পেশাদার ক্লাব।
এছাড়াও উরুগুয়ের ক্লাব ‘দেপোর্তিভো এলএসএম’-এর আংশিক মালিকানায় ইন্টার মায়ামির দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারে।
