
নিজস্ব সংবাদমাধ্যম
সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এক পডকাস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করেন। সেখানে তিনি বিশ্ববিদ্যালয়টির গবেষণা ও শিক্ষা পদ্ধতি সম্পর্কে মন্তব্য করেন। ওই আলোচনায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ একাধিক বিশ্ববিদ্যালয়কে ‘কোচিং সেন্টার’ হিসেবে উল্লেখ করেন।
শুক্রবার (২৯ মে) বিকেলে সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন ববি হাজ্জাজ। বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে দাবি করে ববি হাজ্জাজ বলছেন, এগুলো সম্পূর্ণই আমার ব্যক্তিগত চিন্তা ও মতামত। এগুলো কোনোভাবেই সরকারের আনুষ্ঠানিক অবস্থান বা নীতির প্রতিফলন নয়। তবে ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় বক্তব্য সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিচ্ছি।
তার পোস্টটি হুবহু পাঠকদের জন্য তুলে ধরা হলো:
ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বক্তব্যের ভুল উপস্থাপন প্রসঙ্গে— সাম্প্রতিক সময়ে একটি পডকাস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমার কিছু মন্তব্য নিয়ে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। আমি মনে করি, আমার বক্তব্যের কিছু অংশ ভুলভাবে বোঝা হয়েছে এবং কিছু ক্ষেত্রে তার ভুল ব্যাখ্যাও করা হয়েছে। তাই বিষয়টি পরিষ্কার করার প্রয়োজন অনুভব করছি। প্রথমত, এগুলো সম্পূর্ণই আমার ব্যক্তিগত চিন্তা ও মতামত; এগুলো কোনোভাবেই সরকারের আনুষ্ঠানিক অবস্থান বা নীতির প্রতিফলন নয়।
