
সোহাগ মল্লিক: ঢাকা জেলা প্রতিনিধি
রাজধানীর পল্লবীতে আট বছরের এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। অভিযোগ উঠেছে, হত্যার আগে মেয়েটিকে ধর্ষণ করা হয়।
তার ছিন্ন মাথা পাওয়া গেছে ঘরের ভেতরে একটি বালতিতে।
পুলিশ বলছে, তারা একটি দ্বিখণ্ডিত মৃতদেহ উদ্ধার করেছে। হত্যার আগে ধর্ষণ করা হয়েছে কি না, সেটি মেডিক্যাল পরীক্ষার পর জানা যাবে।
শিশুটি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার এক রিকশা মিস্ত্রির মেয়ে।
পরিবারের সঙ্গে সে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের বাসায় থাকত। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন প্রতিবেশী সোহেল রানা নামের একজনকে খুঁজছে পুলিশ।
