
ঝালকাঠি জেলা প্রতিনিধি
ঝালকাঠির নলছিটির দপদপিয়া বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বকুলতলা এলাকায় লাশ বহনের খাটিয়ায় বেপরোয়া পিকাপের ধাক্কায় ৪ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৮এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দাফনের জন্য মৃতদেহ খাটিয়ায় করে নেওয়ার সময় দ্রুতগতির একটি পিকাপ খাটিয়া ও বহনকারীদের সজোরে ধাক্কা দেয়। এতে লাশ মাটিতে পড়ে যায় এবং চারজন আহত হয়। পরে আহতদের বরিশাল শেরেইবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা পিকাপটিতে আগুন ধরিয়ে দেয়। প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে নলছিটি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনে যানচলাচল স্বাভাবিক করে।
আহতরা হলেন— মৃত ব্যক্তির ছেলে মো. ওলি, শ্যালক নাছির, ভাইগ্না মো. রেজা ও মেয়ের ঘরের এক নাতি।
