
সারাদেশে জেঁকে বসেছে শীত। আজ দেশের ২৪ জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি। চলতি মাসে আরও কিছুদিন শৈত্যপ্রবাহ চলতে পারে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এই তথ্য জানিয়েছে।
তিনি বলেন, রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলায় আজ শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর পাশাপাশি আট জেলা, অর্থাৎ গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াতেও বইছে শৈত্যপ্রবাহ।
