
বর্তমানে দৈনন্দিন যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে জিমেইল। তবে অনেক সময় প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় ই-মেইলের চাপে জিমেইলের নির্ধারিত ১৫ জিবি স্টোরেজ দ্রুত পূর্ণ হয়ে যায়। স্টোরেজ পূর্ণ হয়ে গেলে নতুন ই-মেইল আসা বন্ধ হয়ে যায়, যা গুরুত্বপূর্ণ কাজে বিঘ্ন ঘটায়।
গুগল অতিরিক্ত স্টোরেজের জন্য অর্থের বিনিময়ে সাবস্ক্রিপশন সুবিধা দিলেও, ৫টি সহজ কৌশল অবলম্বন করে বিনা খরচেই জিমেইলের অনেকটা জায়গা খালি করা সম্ভব।
জিমেইলের জায়গা খালি করার প্রথম ধাপ হিসেবে নিয়মিত ‘ট্র্যাশ’ ও ‘স্প্যাম’ ফোল্ডার পরিষ্কার করা জরুরি। অনেক ব্যবহারকারীই ই-মেইল ডিলিট করে মনে করেন জায়গা খালি হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে মুছে ফেলা ই-মেইলগুলো ট্র্যাশ ফোল্ডারে ৩০ দিন পর্যন্ত জমা থাকে এবং স্টোরেজ দখল করে রাখে।
তাই দ্রুত ফল পেতে এই দুটি ফোল্ডার ম্যানুয়ালি খালি করে ফেলা উচিত। এছাড়া জিমেইলের স্টোরেজ দ্রুত পূর্ণ হওয়ার অন্যতম কারণ হলো বড় আকারের অ্যাটাচমেন্ট।
সার্চ বক্সে লিখুন has:attachment larger:10M। সার্চ করলে ১০ মেগাবাইটের বেশি বড় ফাইলযুক্ত ই-মেইলগুলো সামনে চলে আসবে। এখান থেকে অপ্রয়োজনীয় মেইলগুলো বাছাই করে মুছে ফেললে মুহূর্তেই অনেকটা জায়গা খালি হয়।
