
৮ দলের জোটে ভোটার, জনবল ও আর্থিক বিবেচনায় বড় দল জামায়াত। দলটি জোট শরিকদের ছাড় দিতে পারে প্রায় ৯০টি আসন।
ইসলামী আন্দোলন পেতে পারে প্রায় ৫০টি আসন।
আর বাকি পাঁচ দলকে প্রায় ৪০টি আসন ছাড়তে পারে জামায়াতে ইসলামী।
জামায়াতের নেতারা জানান, সংখ্যা দিয়ে আসন বণ্টন হবে না বরং আসন ধরে প্রার্থী বাছাই হবে। তবে জোটের শীর্ষ নেতারা প্রাধান্য পাবে। জানান, দেশ পরিচালনার প্রস্তুতি নিচ্ছে এ জোট।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এহসান মাহবুব জোবায়ের বলেন, ‘কতটা আসন কে নেবেন, কে পাবেন, এটা মুখ্য হবে না। মুখ্য টার্গেট হচ্ছে আমরা যাকে যেখানে দিলে তিনি পাশ করবেন, বিজয়ী হবেন, সে ব্যক্তি, সে দল, সেখানে অগ্রাধিকার পাবেন।
যে দলের যেখানে অবস্থা ভালো, আমরা সে দলকে সেখানেই দেবো এবং এক দল একটা আসনেরই থাকবে, বাকিরা আমরা তাকে সহযোগিতা করবো। হয়তো আগামী সপ্তাহে চূড়ান্ত হয়ে গেলে আমরা একসঙ্গে ডিক্লেয়ার করবো।’
শীর্ষ নেতারা মনে করেন, এ জোটে আরও কিছু দল যুক্ত হতে পারে। তখন আসন পূণর্বন্টন হবে।
