
ওসমান হাদীর উপর সশস্ত্র হামলার প্রতিবাদে নলছিটিতে বিএনপির বিক্ষোভ মিছিল।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঝালকাঠির নলছিটির সন্তান শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হবার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে নলছিটি উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।১৩ ডিসেম্বর শনিবার বিকালে উপজেলা শহরের উপজেলা পরিষদ চত্তর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিন করে বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি আনিসুর রহমান খান হেলাল, ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনায়েত করিম মিশু, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি হাবিবুর রহমান মল্লিক, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সারোয়ার হোসেন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায় তৌহিদ আলম মান্না, সদস্য সচিব সাইদুল কবির রানা, উপজেলা যুবদল যুগ্ন আহবায় জিয়াউল কবির মিঠু, যুগ্ন আহবায়ক রেজওয়ানুল হক, উপজেলা ছাত্রদল সদস্য সচিব সুজন খান, পৌর ছাত্রদল সদস্য সচিব সাব্বির আহমেদ, কলেজ ছাত্রদল সদস্য সচিব রাকিব আহমেদ, শ্রমিক দল উপজেলা সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন,মৎস্যজীবীদল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সবুজ মাল সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ।প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলাল, ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনায়েত করি মিশু, পৌর বিএনপি’র সিনিয়র সহ সভাপতি সরোয়ার হোসেন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক তৌহিদ আলম মান্না, সদস্য সচিব সাইদুল কবির রানা, উপজেলা যুবদল যুগ্ন আহ্বায়ক জিয়াউল কবির মিঠু, উপজেলা ছাত্রদল সদস সচিব সুজন খান।
এসময় বক্তারা দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান এবং ওসমান বিন হাদীর দ্রুত সুস্থতা কামনা করেন।
