
নলছিটি(ঝালকাঠি)সংবাদদাতাঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিক পরীক্ষার সময়সূচি পরিবর্তন চেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন। মঙ্গলবার(০২ডিসেম্বর) বারোটায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিরিন আক্তার শিক্ষকদের কাছ থেকে স্মারকলিপি গ্রহন করেন।
শিক্ষকরা জানান, আমরা ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার শিক্ষকবৃন্দ দীর্ঘদিন ধরে জাতি গঠনের মূল ভিত্তি হিসেবে কাজ করে আসছি। শিক্ষা ব্যবস্থার উন্নয়নের স্বার্থে চলমান তিনদফা আন্দোলনের প্রেক্ষিতে তৃতীয় প্রান্তিক পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবি পেশ করেছি। আমাদের দাবি মেনে নেয়া হলে পরবর্তীতে যে কোন সময় আমরা তৃতীয় প্রান্তিক পরীক্ষা বাস্তবায়নে বাধ্য থাকিব।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাজমুল হায়দার বাদল, ঝালকাঠি জেলা সহকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ রিয়াজ মোর্শেদ তালুকদার,সহকারি শিক্ষক মর্তুজা মামুন,সোহেল হাওলাদার,জাহিদুল ইসলাম,কে এম লিয়াকত,আরিফুর রহমান,পারভেজ মাহমুদসহ উপজেলার তিন শতাধিক সহকারি শিক্ষক।
শিক্ষা অফিসার শিরিন আক্তার জানান, উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা তৃতীয় প্রান্তিক পরীক্ষা পেছানোর দাবি নিয়ে একটি স্মারকলিপি দিয়েছেন। আমি আমার উর্দ্ধতন কতৃপক্ষের নিকট তাদের স্মারকলিপি প্রেরন করেছি।
