
নিয়মিত পরিশ্রম মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হলেও কিছু পেশায় দীর্ঘমেয়াদে কিডনির ক্ষতির সম্ভাবনা বেড়ে যায়। কিডনি শরীর থেকে বর্জ্য পদার্থ ও অতিরিক্ত জল বের করে রক্তকে পরিষ্কার রাখে। কিডনি দুর্বল হলে শরীরে বিষক্রিয়াজনিত সমস্যার পাশাপাশি দীর্ঘস্থায়ী কিডনি রোগ (CKD) হতে পারে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নিম্নলিখিত পেশাগুলো কিডনির জন্য ঝুঁকিপূর্ণ:
১. প্রচণ্ড গরমে কাজ:
নির্মাণ, রাস্তা নির্মাণ, কারখানা বা চাষের কাজে প্রচুর ঘামের মাধ্যমে পানিশূন্যতা হয়, যা কিডনির ওপর অতিরিক্ত চাপ তৈরি করে।
২. রাসায়নিক বা বিষাক্ত ধোঁয়ায় কাজ:
রঙ, ব্যাটারি, আঠা, ট্যানারি ইত্যাদি কারখানায় ব্যবহৃত রাসায়নিক পদার্থ শরীরে জমা হয়ে কিডনির ক্ষতি করতে পারে।
৩. ভারী ধাতুর সংস্পর্শে কাজ:
সীসা, ক্যাডমিয়াম, পারদ জাতীয় ধাতু নিয়ে কাজ করার ফলে কিডনির ক্ষতির ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
৪. উচ্চ চাপযুক্ত কাজ:
ক্রমাগত মানসিক চাপ, রাতের শিফট, ঘুমের অভাব এবং অনিয়মিত খাবার কিডনির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এসব পরিস্থিতি রক্তচাপ ও বিপাক প্রক্রিয়াকে প্রভাবিত করে এবং কিডনিতে অতিরিক্ত চাপ তৈরি করে।
