
মোঃ নুর-বীন আব্দুর রহমান রাহাত
সাঁথিয়া উপজেলা প্রতিনিধি:
পাবনায় বাংলা স্টার পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। প্রাথমিকভাবে জানা গেছে, আগুনের কারণ আওয়ামী লীগের লকডাউন সফল করার চেষ্টা এবং ঘটনাস্থল থেকে যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই আগুন দেওয়া হয়েছে ‘লোক ডাউন’ করার উদ্দেশ্যে। কিছু প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, এটি একটি পরিকল্পিত কর্মকাণ্ড এবং বাংলাদেশ আওয়ামী লীগের সদস্যদের শীর্ষ পর্যায়ের কিছু সন্ত্রাসীর সঙ্গে এর সংযোগ থাকতে পারে।
পাবনার ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখনও কারো ক্ষতি বা আহতের কোনো খবর নিশ্চিতভাবে পাওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, এটি একটি প্ররোচিত ও সন্ত্রাসমূলক ঘটনা।
স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করেছে এবং বিস্তারিত তদন্ত শুরু করেছে।
