
তেজগাঁও রেলস্টেশনে কোচে আগুন দেয়ার সময় গ্রেপ্তারকৃতরা।
রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনের আউটার লাইনে রাখা একটি কোচে আগুন দিয়ে পালানোর সময় দুই জনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকজন টোকাই আগুন পোহানোর জন্য আগুন ধরিয়ে থাকতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
