
ঢাকাসহ দেশের ২৫ জেলার কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আবহাওয়া পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায়।
এতে বলা হয়, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টার মধ্যে দেশের বেশকিছু জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, সিলেট, পটুয়াখালী, বরগুনা, সাতক্ষীরা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, ভোলা, বরিশাল, চাঁদপুর, লক্ষীপুর, নরসিংদী, গাজীপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ ও এর আশেপাশের খুবই অল্প কিছু স্থানে বিক্ষিপ্তভাবে কিছুটা বজ্রবৃষ্টি হতে পারে।
