
ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনসহ ৮ প্রবাসীর মরদেহ দেশে এসেছে।
ওমানের মাস্কট থেকে শনিবার (১৮ অক্টোবর) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাদের লাশ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসে।
যাদের লাশ এসেছে তারা হলেন সারিকাইত ইউনিয়নের আমিন মাঝি, আরজু, রকি, সাহাব উদ্দিন ও মো. বাবলু এবং মাইটভাঙার মো. জুয়েল ও রহমতপুরের রনি।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, একই ফ্লাইটে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজন ছাড়াও আরও একজনের মরদেহ এসেছে।
বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি
আনুষ্ঠানিকতা শেষে লাশগুলো আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। লাশ দাফনের জন্য সরকারের পক্ষ থেকে ৩৫ হাজার টাকা করে দেওয়া হয়।
এর আগে, গত ৮ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল চারটার দিকে ওমানের দুখুম সিদ্দা এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। নিহতরা সবাই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা।
