
হাসিনা নাকি ক্ষমতায় এসে দুই বছর একটা কুলিং টাইম দিয়েছিলেন তারপরে টর্চার করেছেন। বিএনপি কখনো টর্চার বিশ্বাস করে না। কুলিং টাইম আবার কিসের? আর বিএনপি তো ক্ষমতাই নেই। এখন তো নির্বাচনই হয়নি। বিএনপি কখনো কোনোভাবে কোনো অবস্থাতেই বেআইনি কোনো ধরনের অত্যাচার নির্যাতন নিপীড়ন এটাতে বিশ্বাসী নয়। প্রত্যেকে যারা বসে আছেন বা সামনে বসে আছেন সর্বনিম্ন ৫০টা সর্বোচ্চ ৫০০টা মামলায় আমরা প্রত্যেকেই আক্রান্ত। তো আমরা নিজেরা যেখানে আক্রান্ত অন্যকে কেউ অত্যাচারিত হোক অন্য কেউ লাঞ্ছিত হোক নির্যাতিত হোক সেটা আমরা চাই না। কিন্তু যারা ফ্যাসিবাদকে সমর্থন দিয়ে তাদের বয়ানের সঙ্গে গলায় সুর মিলিয়ে যারা কাজ করেছে তাদের আইনের আওতায় এনে, তাদের বিচার জনগণ দেখতে চায়। অবশ্যই তাদের বিচার জনগণ দেখতে চায়।
১৬ বছরের সাংবাদিকতা বাদ দিয়ে অনেকে এক্টিভিজম করেছে; এমন সমালোচনা করে রিজভী বলেন, চেতনার বয়ান তৈরি করেছে, চেতনার নামে নানা কিছুর নামে গণতন্ত্র ধ্বংস করেছে, নির্বাচন ধ্বংস করেছে, সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংস করেছে, সত্য কথা যদি বলেছে তার মৃত্যু হয়েছে, হত্যাকাণ্ডে শিকার হয়েছে না হলে কারাগারে থাকতে হয়েছে। বিশেষ করে সত্যবাদী সাংবাদিকরা তারা কেউ নিস্তার পায়নি শেখ হাসিনার করাল গ্রাস থেকে। আওয়ামী লীগের দাসত্ব করা সাংবাদিকরা আজকে বড় বড় কথা বলেন, এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক।
স্মরণ করে দিয়ে তিনি বলেন, অনেক সংবাদপত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রয়াত জিয়াউর রহমান লিখেছেন, এটাও কিন্তু আমরা দেখেছি। সংবাদপত্রগুলো এত বেদনা এত দুঃখ দিয়েছে, এটা কিন্তু আমরা ভুলব না।
আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএফইউজের কাদের গণি চৌধুরী, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, সহসাংগঠনিক সম্পাদক মীর হেলাল প্রমুখ।
