
শর্টস ভিডিও শেয়ারিংয়ের জন্য বিশ্বজুড়ে বহুল পরিচিত প্ল্যাটফর্ম টিকটকে ভিডিও বেশি ভিউয়ের আশায় নিজেকে ‘তরুণী’র সাজে উপস্থাপন করার একটি ঘটনা সম্প্রতি সামনে এসেছে। প্ল্যাটফর্মটিতে ‘ইয়াসমিন’ নামে পরিচিত মিশরের একজন জনপ্রিয় টিকটকার এ সংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।
সংবাদমাধ্যম বোল নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইয়াসমিন’ নামে পরিচিত টিকটকার মূলত ১৮ বছর বয়সী একজন ছাত্র। তিনি তরুণীর ছদ্মবেশে ভিডিও পোস্ট করতেন এবং দর্শকদের এভাবে প্রতারিত করে আসছিলেন।
মিশরীয় কর্তৃপক্ষের মতে, আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ ওই অ্যাকাউন্ট থেকে অনুপযুক্ত ভিডিও আপলোডের অভিযোগ পায়। পরে ‘ইয়াসমিন’ অ্যাকাউন্টের মালিককে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের সময় সন্দেহভাজন ব্যক্তি স্বীকার করেন যে, সে ফলোয়ার ও ভিউ বাড়ানোর আশায় এবং অর্থ উপার্জনের জন্য তরুণীর ছদ্মবেশ ধারণ করেছিলেন।
