
জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হয়েছেন। তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।
শুক্রবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাজধানীর বিজয় নগরে দ্বিতীয় দফায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ঘটনাস্থালে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী জাপা নেতাকর্মীদের সরিয়ে দেয়। গণঅধিকার পরিষদের নেতাদের ঘটনাস্থল ছাড়তে বলা হয়। কিন্তু তারা ঘটনাস্থল ত্যাগ না করায় সেখানে ব্যাপক লাঠিচার্জ করা হয়। এতে নুরসহ বেশ কয়েকজন আহত হন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
