
কক্সবাজার প্রতিনিধি :
কামাল উদ্দিন
রোহিঙ্গা প্রত্যাবাসন ও টেকসই সমাধান নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে কক্সবাজারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রবিবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরে পৌঁছালে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে স্বাগত জানান। পরে তিনি সরাসরি উখিয়ার ইনানীতে সম্মেলনস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন।
উল্লেখ্য, তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে জাতিসংঘ, বিভিন্ন দাতা সংস্থা ও কূটনীতিকরা অংশ নিচ্ছেন। এতে রোহিঙ্গা সংকট মোকাবিলা, স্বেচ্ছামূলক প্রত্যাবাসন এবং দীর্ঘমেয়াদি টেকসই সমাধান নিয়ে আলোচনা হবে।
