
আরাফাত হোসাইন, রায়পুর উপজেলা প্রতিনিধি :
রায়পুর উপজেলা বিএনপির সম্মেলন-২০২৫কে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলের কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করতে ধারাবাহিক মতবিনিময় সভা করছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব ছালেহ আহম্মেদ। এ ধারাবাহিকতায় ৬নং কেরোয়া ইউনিয়নের নবনির্বাচিত ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য (২৪/০৮/২৫ ইং)রাত ৮টায় পৌর শহরের ফুডল্যান্ড চাইনিজ এন্ড কনভেনশন সেন্টার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়পুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব ছালেহ আহম্মেদ।
তিনি বলেন, আগামী সম্মেলনে মোরগ মার্কাকে জয়ী করতে হলে তৃণমূল পর্যায়ের ঐক্য ও সংগঠিত নেতৃত্ব গড়ে তুলতে হবে। মোরগ মার্কার বিজয়ের মধ্য দিয়ে ত্যাগী নেতা কর্মীদের বিজয় প্রতিফলিত হবে।
সভায় ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে দলকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
