
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সিএনজির স্টার্ট বন্ধ করে যাত্রীদের ছিনতাইয়ের ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ চার জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজি, তিনটি দেশীয় ছুরি ও দুটি ছিনতাইকৃত মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জাকির হোসেন, মো. নজরুল ইসলাম (৪৭), মো. মিজানুর রহমান (৪৫) ও মো. হাফিজুল ইসলাম ওরফে হাবু (৪৫)।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
