
আসন্ন রায়পুর উপজেলা বিএনপির সম্মেলন ২০২৫
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :
আরাফাত হোসাইন
আসন্ন রায়পুর উপজেলা বিএনপির সম্মেলন-২০২৫ কে কেন্দ্র করে দলীয় অঙ্গনে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সম্মেলনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় রায়পুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র ক্রয় করেছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক, বামনী ইউনিয়ন বিএনপির সফল সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছালেহ আহম্মেদ।
মনোনয়নপত্র ক্রয়ের সময় বিপুলসংখ্যক তৃণমূল নেতাকর্মীর উপস্থিতি প্রমাণ করে, তিনি দলের নিবেদিতপ্রাণ নেতা ও তৃণমূলের আস্থাভাজন। উপস্থিত নেতাকর্মীরা জানান, ছালেহ আহম্মেদ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির মাঠে সক্রিয় থেকে দলকে সংগঠিত করেছেন। আন্দোলন-সংগ্রামে তার দৃঢ় ভূমিকা এবং সাহসী নেতৃত্ব তাকে সাধারণ সম্পাদক পদে যোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরেছে।
তৃণমূল কর্মীরা মনে করেন, তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হলে উপজেলা বিএনপিতে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে এবং নেতৃত্বের অভাব পূরণ হবে। তার নেতৃত্বে দল হবে আরও সুসংগঠিত, ঐক্যবদ্ধ এবং আন্দোলনমুখী।
দলীয় নেতাকর্মীরা আরও বলেন, ছালেহ আহম্মেদ সব সময় দলের সুখে-দুঃখে পাশে থেকেছেন। বিপদের মুহূর্তে কর্মীদের মনোবল জোগাতে তিনি সবসময় সামনে থেকেছেন নেতৃত্ব প্রদান করেছেন।
