
শনিবার (২৩ আগস্ট) খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস বিকাল ৪টার দিকে মোংলা-খুলনা মহাসড়কের উপজেলার কবিরাজ বাড়ির মোড় এলাকায় পৌঁছালে এলপিজি সিলিন্ডার বহনকারী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসের চালক এবং ৫ যাত্রী গুরুতর আহত হয়। একই সাথে বাস ও ট্রাকের সামনের অংশ লন্ডভন্ড হয়ে যায়।
ওই দুর্ঘটনায় আহত বাসের চালকসহ ৬ জনকে স্থানীয়রা উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা। এ রিপোর্ট লিখা পর্যন্ত আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
এদিকে বাসটি ঘটনাস্থল হতে সরিয়ে দিগরাজ বাজার পৌর ট্রাক টার্মিনালে স্থানান্তর করা হলেও খালি সিলিন্ডারবাহী ট্রাকটি সড়কের মাঝখানে বিকল হয়ে থাকায় সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আনিসুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
