
ভারতের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস এলাকায় পাঁচ বাংলাদেশিকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত শনিবার (৯ আগস্ট) ও রোববার (১০ আগস্ট) তাদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিদের তিনজন নিজেকে আওয়ামী লীগ কর্মী এবং একজন নিজেকে পুলিশ সদস্য বলে দাবি করেছেন।
এদের মধ্যে চারজনকে সেখানকার জনসাধারণ ও পুলিশ ধরে নিয়ে যাওয়ার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা গেছে, হিন্দিতে জিজ্ঞাসাবাদের সময় একজনকে বলতে শোনা গেছে, আমরা শেখ হাসিনার দল করতাম। অবৈধ সরকার এ দেশে চলে এসেছে। তখন ওই আমাদের রাস্তা দেখিয়ে এ দেশে নিয়ে এসেছে। আমাদের বাংলাদেশে আমাদের নিরাপত্তা…। এর পরের অংশে অনেক মানুষের কথার কারণে আর কিছুই স্পষ্ট শোনা যায়নি।
