
ফেনীর রামপুরে স্ত্রীর কাছে দুই হাজার টাকা না পেয়ে গলায় ফাঁস দিয়েছেন এক যুবক। নিহত যুবকের নাম আব্দুল খালেক (৪৫)।
রোববার (১০ আগস্ট) এ ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেকের বাবার নাম রবিউল বেপারী।
জানা গেছে, পেশায় আব্দুল খালেক (৪৫) রিকশাচালক। স্ত্রী বাসাবাড়িতে কাজ করেন। তিনি স্ত্রীকে নিয়ে ফেনী শহরের ১৭ নাম্বার ওয়ার্ডের রামপুর মজুমদার বাড়িতে বসবাস করতেন। সংসারের টানাপোড়েনের মাঝে দিন পার করছিলেন তারা। স্ত্রীর কাছে দুই হাজার টাকা চেয়েছিল স্বামী খালেক। স্ত্রী টাকা না দেওয়ায় রাতে দুজনের কথা-কাটাকাটি হয়। সকালে ঘুম থেকে উঠে স্ত্রী দেখেন স্বামী গলায় ফাঁস দিয়েছেন।
