খুলনার ফুলতলা উপজেলার সুপার জুট মিলে রোববার (১০ আগস্ট) দিবাগত রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি স্টেশনের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. মতিয়ার রহমান গণমাধ্যমকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
