
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, এবারের নির্বাচনে না ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে। একই সঙ্গে ৩০০ আসনের ফল বাতিল করতে পারবে ইসি। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না।
সোমবার (১১ আগস্ট) বিকেলে কমিশনের বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানান তিনি। এর আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ইসির সভা।
বৈঠকে চার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইসি সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
