
আমি আমার স্ত্রীকে মেরে ফেলছি, আমি ঘরে আছি, আত্মসমর্পণ করব। আপনারা আমাকে নিয়ে যান— গাজীপুর মহানগরীর কাশিমপুরে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ -এ ফোন করে এভাবেই বলছিলেন রাকিব হাসান (২২)।
শুক্রবার (৮ আগস্ট) রাত ৮টার দিকে মহানগরীর কাশিমপুর থানাধীন ২ নম্বর ওয়ার্ডের চক্রবর্তী এলাকায়।
গ্রেপ্তার হওয়া রাকিব বগুড়া জেলার লতিফপুর এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে। আর নিহত নারীর নাম জেমি (১৯)। তিনি দিনাজপুরের শেতাবগঞ্জ থানার মিচরি গোলা গ্রামে মৃত জাহিদুল ইসলামের মেয়ে।
নেশার টাকা জোগাতে কোলের সন্তানকে বিক্রি, অতঃপর…
পুলিশ জানায়, স্ত্রী জেমিকে বালিশ চাপা দিয়ে হত্যা করে জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি জানায় রাকিব। পরে বিষয়টি কাশিমপুর থানায় জানানো হলে, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
