
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির ভাগ্নে এবং ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের বহিষ্কৃত দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার কর করা হয়।
শনিবার (৯ আগস্ট) সকালে মহেশপুরের শ্যামকুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আটক বাকি তিনজন হলেন মানব পাচারকারী চক্রের সদস্য। তাদের মধ্যে একজনের নাম রিয়াজ, এবং বাকি দুজনের নাম ফয়েজ ও মিরাজ। তারা সবাই পেপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবারে সকালে পেপুলবাড়িয়া গ্রামের মধ্য দিয়ে মোটরসাইকেলে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন রিয়াজউদ্দিন। এ সময় রাস্তা কাঁচা হওয়ায় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তারা মোটরসাইকেলের গতিবিধি লক্ষ করে তাদের আটক করেন।
আটক হওয়ার পর রিয়াজউদ্দিন অভিযোগ করেন, মানবপাচারকারী চক্রের এই সদস্যরা তাকে তিন দিন ধরে আটকে রেখেছিল এবং তার কাছ থেকে তিন লাখ ৬০ হাজার টাকা ও এটিএম কার্ড ছিনিয়ে নিয়েছে।
পরে স্থানীয় ইউপি সদস্য তরিকুল ইসলাম তরু পুলিশকে খবর দেন। মহেশপুর থানা পুলিশ এবং বিজিবি তাদের আটক করে থানায় নিয়ে আসে।
