
নলছিটিতে জুলাই যোদ্ধা পরিচয়ে হত্যা মামলার সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়ার অভিযোগ।
সুত্র জানায়, রবিবার রাতে সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী সরমহল গ্রামের আল আমিন সরদারকে মানপাশা বাজার থেকে আটক করে নলছিটি থানার এসআই আখতার হোসেন। তার আটকের খবরে আসামীর ভাই জুলাই যোদ্ধা পরিচয়দানকারী ও ইসলামী ছাত্র আন্দোলন উপজেলা সভাপতি আবু মুছা সরদার দলবল নিয়ে হাজির হয়। তার ভাই হত্যা মামলার আসামীকে ছেড়ে দিতে পুলিশকে চাপ প্রয়োগ করে। এক পর্যায়ে মুছা গংদের সাথে পুলিশের সাথে ধস্তাধস্তির পর আসামীকে ছিনিয়ে নেয় মুছা ও তার দলবল। এতে গুরুত্বর আহত হয় ওই পুলিশ সদস্য। পরে অতিরিক্ত ফোর্স উপস্থিত হয়ে আসামীর ফেলে রাখা গাড়ি আটক করে থানায় নিয়ে যায় এবং পলাতক আসামী ও মুছা গংদের আটকের অভিযান শুরু করে। উল্লেখ্য, আসামী আল আমিন সরদার ও জুলাই যোদ্ধা পরিচয়দানকারী মুছা সরদার ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি এছাহাক সরদারের ছেলে।
