
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে ভাটিয়ারী এলাকার অক্সিজেন রোডের সামনে তেলবাহী লরির ধাক্কায় মোটরসাইকেলে থাকা ছাত্রদল নেতাসহ দুজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা এলাকার ২ নম্বর ওয়ার্ডের মো. মানিকের ছেলে মোহাম্মদ আরিফ (২৪) এবং একই এলাকার হাছি মিয়ার ছেলে জুয়েল (২৩)। আরিফ ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ছিলেন।
