ঢাকার গুলশানে একটি বাসায় চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ায় তিনজনকে বহিষ্কার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার (২৬ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদাবকে সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনোরকম সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করছে।
