উত্তর ফটিকছড়ির শান্তিরহাট বাজারের ভ্যান চালক রতন দাশ একজন অসহায় ও পরিশ্রমী মানুষ।
রতন দাশ রাত ১০ টায় নারায়ণহাট ইউনিয়নের হাঁপানিয়া গ্রামে শান্তিরহাট বাজার থেকে একটি রেফ্রিজারেটর, ভ্যান গাড়ি করে ডেলিভারি দিতে গিয়ে হাঁপানিয়া গ্রামেই ছিনতাই কারীদের হাতে ছুরিকাঘাতে গুরুত্বর আহত হয়েছেন। ছুরির আঘাতটা তার ফুসফুসে আঘাত করে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

