ভারতের রাজস্থানে স্কুল চলাকালীন একটি ভবনের ছাদ ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে শিক্ষক-শিক্ষার্থীরা আটকে পড়েছেন। ইতোমধ্যে চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ামাত্র স্কুলের বাইরে ভিড় করেছেন অভিভাবকেরা।
শুক্রবার (২৫ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সকাল সাড়ে ৮টার দিকে রাজস্থানের ঝালাওয়াড়ের মনোহর থানা এলাকার পিপলোড়ি গভর্নমেন্ট স্কুল ভবনের ছাদ ধসে যায়। ধ্বংসস্তূপের নিচে শিক্ষক-শিক্ষার্থীরা আটকে পড়েছেন। ঘটনাস্থলে পুলিশ, স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেছেন।
