কাঁচা ছোলায় কী থাকে?
পুষ্টিবিদ ও ডায়াবেটিস এডুকেটরদের মতে, কাঁচা ছোলা হলো একটি প্রোটিনসমৃদ্ধ খাবার, যা উদ্ভিজ্জ বা দ্বিতীয় শ্রেণির প্রোটিন হিসেবে পরিচিত।
প্রতি ১০০ গ্রাম কাঁচা ছোলায় থাকে
👉 প্রোটিন: ১৮ গ্রাম
👉 কার্বোহাইড্রেট: ৬৫ গ্রাম
👉 ফ্যাট: ৫ গ্রাম
👉 ক্যালসিয়াম: ২০০ মিলিগ্রাম
👉 ভিটামিন: প্রায় ১৯২ মাইক্রোগ্রাম।
এছাড়াও রয়েছে ভিটামিন বি১, বি২, বি৬, ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, ফসফরাস, কপার, আয়রন এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট।
👉হজমে সহায়ক ও কোষ্ঠ্যকাঠিন্য দূর করে।
ছোলার উচ্চমাত্রার ফাইবার হজমে এবং উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সহায়তা করে। এটি পেট পরিষ্কার রাখতেও সাহায্য করে।
👉 রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
প্রতিদিন কাঁচা ছোলা খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।
👉 রক্তশূন্যতা দূর করে
ছোলায় থাকা আয়রন লোহিত রক্ত কণিকার সংখ্যা বাড়ায় এবং রক্তশূন্যতা দূর করে।
👉 রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে
কমপ্লেক্স কার্বোহাইড্রেট ও ফাইবার থাকার কারণে এটি ধীরে ধীরে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায়, যার ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।
👉 হৃদরোগের ঝুঁকি কমায়।
ছোলায় থাকা উপকারী উপাদানগুলো কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি হ্রাস করে।
👉 ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে।
কম ক্যালরি ও উচ্চ ফাইবারযুক্ত হওয়ায় এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, ঘন ঘন খিদে লাগা কমায় এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।
👉 ত্বক ও চুলের জন্য ভালো।
ভিটামিনসমৃদ্ধ ছোলা ত্বক উজ্জ্বল রাখে এবং চুল সুন্দর করে। এটি চুলের অকালপক্বতা প্রতিরোধেও সহায়ক।
👉 ক্যানসার প্রতিরোধে সহায়ক।
ছোলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও বিউটারেট উপাদান কলোরেকটাল ক্যানসার এবং টিউমার বৃদ্ধির ঝুঁকি কমাতে সাহায্য করে। এ ছাড়াও এতে থাকা সেলেনিয়াম লিভারকে ডিটক্সিফাই করে।
👉 দৃষ্টিশক্তি বাড়ায়।
ছোলায় থাকা ভিটামিন ও খনিজ উপাদান চোখের জন্য উপকারী।
👉 হাড়ের গঠন মজবুত করে।
ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার ও জিংকের উপস্থিতি হাড়ের গঠন ও ঘনত্ব বজায় রাখতে সাহায্য করে, যা অস্টিওপোরেসিস প্রতিরোধে কার্যকর।
👉 গ্যাস্ট্রিক ও জ্বালাপোড়া কমায়।
ছোলায় থাকা সালফার উপাদান হজমে সহায়তা করে গ্যাস্ট্রিক বা অম্বলের সমস্যা হ্রাস করে।
