মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় স্ত্রীর মৃত্যু সংবাদ সইতে না পেরে হার্ট অ্যাটাকে মারা গেছেন স্বামী। মাত্র তিনঘণ্টার ব্যবধানে ছাড়লেন পৃথিবী। এমন বিরল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
জানা গেছে, উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের পশ্চিম রাউৎগাঁও গ্রামের বাসিন্দা রিনা বেগম (৬৮) সোমবার (১৪ জুলাই) গভীর রাতে মারা যাওয়ার পর ভোররাতে তার স্বামী ওয়ারিছ মিয়া (৭৫) মারা যান।
