নিজস্ব প্রতিবেদক :
রাজাপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দেশ নায়ক তারেক রহমান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো: রফিকুল ইসলাম জামালের পক্ষে এইচএসসি সমমান পরীক্ষার্থীদের মাঝে পানি,খাবার স্যালাইন,কলমসহ বিভিন্ন পরীক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে। আজ ১ জুলাই ( মঙ্গলবার) সকাল ৯ টায় রাজাপুরের বড়ইয়া ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র এসব উপকরন পরীক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।
এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রফিকুল ইসলাম মৃধা, যুগ্ম আহ্বায়ক মোঃ নাসিম সোহেল,বড়ইয়া কলেজ ছাত্রদলের সভাপতি সাফওয়ান কিবরিয়া মুন্না,আব্দুল মালেক কলেজ ছাত্রদলের সভাপতি জহিরুল ইসলাম জিহাদ,বড়ইয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান,রাজাপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সজিব হোসেন বাপ্পি,বড়ইয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন।

